নির্বাচন: ইসিতে ৩৪৫টি অভিযোগ, ৪১ শতাংশই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ ও গণভোট ঘিরে নির্বাচনে কমিশনে (ইসি) এখন পর্যন্ত ৩৪৫টি অভিযোগ পড়েছে। ইসির এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কর্মকর্তাদের (মাঠ পর্যায়ের) বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৪টি, আচরণবিধি ভঙ্গ ও অন্যান্য অভিযোগ এসেছে ২০১টি।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন)। সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী হাকিমরা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন প্রশ্নে বা অভিযোগের বিষয়ে মামলা করেছেন ২১২টি। আর জরিমানা করা হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা। ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি ১৫টি অভিযোগে একলাখ সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।

বর্তমান নির্বাচনী পরিবেশকে ‘যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো’ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। গতকাল বুধবার তিনি বলেছেন, ‘আমরা মনে করি, নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে তো অবশ্যই বলব।’

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

‘জাতীয়’ : আরও খবর

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি