গতকাল অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সরকারিভাবে বিজয়ী ঘোষনা না হলেও, বেশিরভাগ আসনেই জয়ের ফলাফল জানা গেছে।
বেসরকারি তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান প্রায় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছেন। এই ২১৩ বিজয়ীর মধ্যে বিএনপির ৬ নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন। পাশাপাশি একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। সব মিলিয়ে এবারের নির্বাচনে ৭ জন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।
আন্তর্জাতিক: তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন
জাতীয়: রাজনীতিতে নতুন সমীকরণ
জাতীয়: সরকার গঠনের পথে বিএনপি