২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও ফি নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। এবারের নির্ধারিত ফি গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা জরিমানা ছাড়া ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। তবে যারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময় ১০ মার্চ (জরিমানা ছাড়া) এবং ১৮ মার্চ (বিলম্ব ফিসহ)।
বোর্ড স্পষ্ট জানিয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না। এছাড়া: নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নেওয়া গেলেও তা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা যাবে না, মডেল টেস্টের নামে অতিরিক্ত ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে, সেখান থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
সিলেবাস ও বিশেষ নিয়ম
২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা হবে।
অনিয়মিত ও মানোন্নয়ন: এদের ক্ষেত্রে ২০২৫ সালের সিলেবাস কার্যকর হবে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী: তাদের জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে।
এইচএসসি পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় তথ্য ও কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পন্ন করতে হবে।
আন্তর্জাতিক: আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা
নগর-মহানগর: যাত্রাবাড়ীতে ‘তল্লাশির সময়’ পুলিশকে ছুরিকাঘাত