image

‘৫ বছরে ৪ কোটি’ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

নিজস্ব বার্তা পরিবেশক

পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৩৭ হাজার ৫৬৪ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। তবে আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তাকে রহমান।

আজ মঙ্গলবার রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পাইলট প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কড়াইল, ভাষানটেক ও ১০ তলা বস্তির প্রায় ১৫ হাজার নারী প্রধানের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।

প্রধানমন্ত্রী তারেক বলেন, ‘বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে এক বিন্দুও বিচ্যুত হবে না।’ ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি।

সরকার গঠনের মাত্র এক মাসের মাথায় নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন শুরু করায় আজকের দিনটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন তারেক রহমান। তিনি বলেন, “জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আমরা জবাবদিহিমূলক সরকার গঠনের মাধ্যমে দেশে একটি নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করতে চাই। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা সময় লাগলেও প্রতিটি ওয়াদা ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।”

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের অর্ধেক জনসংখ্যা নারী হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘নারীদের বাদ দিয়ে দেশ সামনের দিকে এগুবে না।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের ‘উন্নয়নেও’ সরকার কাজ শুরু করেছে। ইতোমধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং আগামী মাস থেকেই ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেন, “এই কার্ড বিতরণে কোনো দলীয় পরিচয় দেখা হবে না। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি যোগ্য নাগরিক পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন।” তিনি আরও বলেন, “বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। অতীতে যেভাবে দলীয় লোকদের সুবিধা দেওয়া হতো, সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই।”

‘জাতীয়’ : আরও খবর

» প্রধান তেল ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

সম্প্রতি