image

রাজধানীতে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার এক

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর বাড্ডা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ শফিকুল ইসলাম হেলাল (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। গত বুধবার রাতে দক্ষিণ বাড্ডা লেক পাড়স্থ এসএনএফ এন্টারপ্রাইজের সামনে লেকের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আব্দুস ছোবাহান বলেন,গত ৬ আগস্ট অজ্ঞাত তিন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে বাড্ডা থানার উত্তর ময়নারবাগ এলাকার মোরছালিন হায়দার বাবুর বাসা লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনায় মোরছালিন হায়দারের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় মামলা করা হয়। মামলাটির তদন্তভার ডিবি গুলশান বিভাগ পাওয়ার পর তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত থাকায় শফিকুল ইসলাম হেলালকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত হেলাল ও তার পলাতক সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড্ডা ও গুলশান থানা এলাকায় চাঁদাবাজি ও জমি দখলসহ নানা রকম অপরাধ করতো। তার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি