image

স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে স্বাস্থ্যসেবা পাচ্ছেও না। বুধবার সকালে ভার্চুয়াল এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, অনেকেই যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। কারণ রোগীর চাপ বাড়ছে। এতে মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন রোগী বাড়ছে। এভাবে চলতে থাকলে সবাই স্বাস্থ্যসেবা দেয়াটা কঠিন হয়ে পড়বে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকলে মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটি মোকাবিলা করতে হবে। করোনারোধ করা ছাড়া আর কোন বিকল্প নাই।

টিকার বিষয়ে মন্ত্রী বলেন, টিকা সব দেশের জন্যই প্রাপ্তি নিশ্চিত করা উচিত। শুধুমাত্র উন্নত দেশকে টিকা দিয়ে এই সমস্যা সমাধান হবে না।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, এই কোভিডকে সঙ্গে নিয়েই আমাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে হবে।

এদিকে সম্প্রতি করোনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। অনেক ক্ষেত্রেই সিট পাওয়া যাচ্ছে না। মিলছে না চিকিৎসকদের দেখা। হাসপাতালগুলোতে গেলেই এ চিত্র দেখা যাচ্ছে। রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। এ অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি