image

দেশে করোনায় রেকর্ড ১১২ জনের মৃত্যু,শনাক্ত ৪২৭১

সংবাদ অনলাইন ডেস্ক

গত কিছুদিন ধরে দেশে করোনায় মৃত্যুর রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন; যা কিনা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগের দিন রোববার ১০২ জন, শনিবার ১০১ এবং তার আগের দিন শুক্রবারও ১০১ জন মারা যান। অর্থাৎ টানা চার দিন ধরে একদিনে মৃত্যু শতাধিক। আজকের ১১২ জন নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেলেন ১০ হাজার ৪৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৯ এপ্রিল) এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ২৭১ জন। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ২৩ হাজার ২২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন।

২৪ ঘণ্টায় ২৪ হাজার ২১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১৫২টি। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৭১ জন। এছাড়া চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৫, খুলনায় ১০, বরিশালে ১, সিলেটে ৩, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৭৫ জন পুরুষ, ৩৭ জন নারী। এদের মধ্যে ১০৮ জন হাসপাতালে, ৩ জন বাড়িতে ও একজনকে হাসপাতালে আনার পথে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ৪৯৭ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৭৬৯ জন এবং নারী ২ হাজার ৭২৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১২ এবং ৩১ থেকে ৪০ বছরের ১০ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি