image

বিধিনিষেধ বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

দেশজুড়ে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধ মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আগামী ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

আজ শনিবার গণমাধ্যমকে এসব কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে অন্তত আরও ১০ দিন বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনা করে ৫ তারিখের পর কী হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব। তবে লকডাউন কী পরিসরে থাকবে তা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।

তিনি বলেন, চলমান এই লকডাউন কঠোরতম ছিল। সে অনুযায়ী আমাদের সবকিছুই বন্ধ ছিল। কিন্তু এখন তো আর সেটি থাকছে না। এখন স্বল্প পরিসরে খোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের শিল্প-কারখানা খোলা হচ্ছে।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি