প্রবাসী কর্মীদের জন্য ‘সাময়িক আবাসন’ করার পরিকল্পনা

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রবাসী কর্মীদের জন্য ঢাকার ভাটারায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার করার পরিকল্পনা হাতে নেওয়ার পাশাপাশি বিদেশগামী কর্মী কিংবা বিদেশ থেকে প্রত্যাগত কর্মীদের জন্য ঢাকায় একটি ‘সাময়িক আবাসনের’ ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (২ আগস্ট) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই তথ্য জানান।

ইমরান আহমদ বলেন, আমরা বিদেশগামী কর্মী কিংবা বিদেশ ফেরত কর্মী যারা ঢাকার বাইরে থেকে আসবেন কিংবা ঢাকার বাইরে যাবেন তাদের জন্য ঢাকায় সাময়িক আবাসনের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। এ ছাড়া প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স থেকে কিছু টাকা রেখে এবং তার সঙ্গে সরকারের প্রণোদনা যোগ করে কীভাবে তাদের জন্য একটি সেভিংস তহবিল করা যায়- সেটা নিয়েও আমরা কাজ করছি।

মন্ত্রী বলেন, আমরা চাই দেশের বাইরে সৎ পরিশ্রমী কর্মীরাও সুনাগরিক হিসেবে দায়িত্বশীল হবে এবং দেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে আরও উজ্জ্বল করবে।

আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে আছি এবং থাকবো। যারা বিদেশ যাবেন যেকোনো কাজে জেনে বুঝে দক্ষ হয়ে যাবেন। দালালের খপ্পরে পড়ে মিথ্যা প্রলোভনে পা বাড়াবেন না।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচন: ইসিতে ৩৪৫টি অভিযোগ, ৪১ শতাংশই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি