image

জাতীয় ব্লকচেইন কৌশলপত্র নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সংবাদ অনলাইন রিপোর্ট

ব্লকচেইন প্রযুক্তিকে দেশে গ্রহণ এবং সেটি ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ২০২০ সালেই জাতীয় ব্লকচেইন কৌশল চূড়ান্ত করেছে। ব্লকচেইন বিষয়ে কাজ করতে হলে কারিগরী বিষয়ের পাশাপাশি এই কৌশলপত্র সম্পর্কেও একটা সম্যক ধারণা থাকা দরকার এই লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং মুনির হাসান ডট কমের যৌথ উদ্যোগে গতকাল ১৮ সেপ্টেম্বর আয়োজিত হল জাতীয় ব্লকচেইন কৌশলপত্র সংক্রান্ত অনলাইন সেমিনার ।

সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে আলোচনা করেন ব্রাক বিশ^বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং জাতীয় ব্লকচেইন কৌশলপত্রের প্রধান লেখক ড. মোঃ সাদেক ফেরদৌস এবং ব্লকচেইন একাডেমি ফর রিসার্চ, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বার্ড) প্রধান খন্দকার আতিক এ রব্বানী। সঞ্চালনা করেন যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির গবেষক এবং ইনসাইড ব্লকচেইন, বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির লেখক ড. নিয়াজ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।

আলোচনায় ড. মোঃ সাদেক ফেরদৌস বলেন, আগামী ২০৪০ নাগাদ ব্লকচেইন ভিত্তিক উন্নত দেশ হিসেবে বাংলাদেশের নাম দেখতে চান তিনি। আগামী দিনের প্রযুক্তিভিত্তিক টেকসই উন্নয়নে ব্লকচেইন সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন ড. নিয়াজ চৌধুরী। আয়োজনে উপস্থিত আতিক এ রব্বানী মনে করেন সঠিক গভর্নেন্স থাকলে ব্লকচেইন ভিত্তিক ক্রিপ্টো মুদ্রা প্রচলন সম্ভব।

ব্লকচেইন নিয়ে ধারাবাহিকভাবে বেশ কিছু সেমিনার ও কর্মশালার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক মুনির হাসান।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

সম্প্রতি