image

ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় আক্রান্ত আরও ২৭৫ জন

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ১৫ হাজার ৯৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এছাড়া, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

আজ (২০ সেপ্টেম্বর) সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৫ জনের মধ্যে ৬৪ জন ঢাকার বাইরে এবং বাকি ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৭২ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫৭ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২১৫ জন রোগী ভর্তি আছেন।

চলতি মাসে এ পর্যন্ত মোট ৫ হাজার ৬২০ জনের ডেঙ্গু শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

‘জাতীয়’ : আরও খবর

» ভোট: গাড়ি রিকুইজিশন কীভাবে, ডিএমপিকে জানালো ইসি

» ৪৪তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪৯০ জন, বাদ পড়লেন ১৮৬

» ১৫ কর্মচারী রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে যুক্ত: বন্দর কর্তৃপক্ষ

সম্প্রতি