image

দেশে করোনা টিকা নিলো আরও সাড়ে ৪ লাখ মানুষ

সংবাদ অনলাইন রিপোর্ট

এ পর্যন্ত দেশে মোট টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ৯৩৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে আর এক কোটি ৩৯ লাখ ১১ হাজার ৪৮৫ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৫ হাজার ৭৬৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ১৬৯ জন। এরমধ্যে মঙ্গলবার (১২ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৮৬৬ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, এদিন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ২৫৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ২৩৯ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৫৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৫ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৬৮২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩৩৬ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৮৮৭ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৮৭ জনকে।

সারাদেশে এ পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৯৮৮ জন।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচন: ইসিতে ৩৪৫টি অভিযোগ, ৪১ শতাংশই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি