মোহাম্মদ মেহেদী হাসান
রাষ্ট্রায়ত্ত টেলিটক অপারেটরের গ্রাহকের তুলনায় বেসরকারি অপারেটরের গ্রাহক বেশি। দেশের অধিকাংশ গ্রাহক বেসরকারি অপারেটর ব্যবহারকারী। গত সেপ্টেম্বরে বিটিআরসির এক রিপোর্ট অনুযায়ী দেশে মোট অপারেটর ব্যবহারকারী সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত অপারেটর ব্যবহারকারী সংখ্যা মাত্র ৪৬ লাখ ১২ হাজার। অন্যদিকে বেসরকারি অপারেটর গ্রামীণফোনের গ্রাহকের সংখ্যা ৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার। রবির গ্রাহক ৫ কোটি ১ লাখ ২৬ হাজার।
যারা রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক ব্যবহার করে তাদের অনেক ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। দুর্গম এলাকা তো বটেই শহর অঞ্চলেও নেটওয়ার্ক পাওয়াটা দুষ্কর। অনেকে সময় রাষ্ট্রায়ত্ত অপারেটরে রিচার্জ করা নিয়ে পরতে হয় বিপাকে।
প্রশ্ন হচ্ছে, সক্ষমতা থাকা সত্ত্বেও টেলিটকের গ্রাহকের সংখ্যা কেন বৃদ্ধি পাবে না। রাষ্ট্রায়ত্ত অপারেটরের গ্রাহক বৃদ্ধি করতে হলে প্রচার প্রচারণার পাশাপাশি নেটওয়ার্কিং সিস্টেম উন্নত করতে হবে। মোবাইল গ্রাহকেরা অধিকাংশই ইন্টারনেট ব্যবহার করে থাকে। ইন্টারনেট সেবার মানও বাড়াতে হবে।
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ
সারাদেশ: ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ