রাখী সরদার
যে পাগলকে বিয়ে করেছি
সে
এমনিতেই সঘন শান্ত মেঘ
ভাঙা ব্রিজ পেরিয়ে প্রায়ই চলে যায়
নদীর ওপারে
বাগানে জোনাকি ফুটলে ঘুমিয়ে
পড়ে নিমেষে
কিন্তু, যখনই আকাশ হয়ে ওঠে নারী
তার চোখেমুখে দেখি ডোরাকাটা
রহস্য!
অসহ্য ক্ষুধায়
আমাকে হরিণী ভেবে
টেনে নিয়ে যায় পতনের গভীরে!
আন্তর্জাতিক: ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
আন্তর্জাতিক: ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইরান, নিহত ৪০
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না