হাসানাত লোকমান
প্রার্থনা নয়, সত্যের দীপ্তিতে জাগ্রত মানুষ চাই,
যারা মাটির গন্ধে খুঁজে পায় আকাশের আলো।
বচন নয়, কর্মের অনলভরা স্পন্দিত হাত চাই,
যেখানে ভালোবাসা মানে- শৃঙ্খলার জাগ্রত সৌন্দর্য।
উন্মাদ বিশ্বাস নয়, বিবেকের নির্মল যুক্তি চাই,
যা মিথ্যার গর্ভে জন্মেও সত্যের সন্তান হয়ে ওঠে।
চাই এমন এক পৃথিবী,
যেখানে নেই কোনো জাতি, নেই কোনো প্রভুর বিভাজন-
আছে শুধু মানুষ, মানুষের পাশে থাকা মানুষ।
আন্তর্জাতিক: ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
আন্তর্জাতিক: ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইরান, নিহত ৪০
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না