image

চাকমা ভাষার তিনটি কবিতা

মূল কবিতা ও অনুবাদ : ম্যাকলিন চাকমা

১). সাঝন্যের কবিতে

দিনর বেঘ বলপেইয়্যে আভা দ্বি-মুরো সেরে এগত্তর;

একঝাক পেগর হোলোর’বো, জুম ঘরত উম চেরাগ’ পহর,

সাঝন্যের মাধান’ত হুও-আনি মেলাক জাগা জুরি তয়

পুগ হুলো মোনোর রিজেবে-রিজেবে।

বিরেচ-মরা মোনত্তুন রিপ-রিপ দেঘা যায় নুও-পুরোন রাঙামাত্যে।

থেপ থেপ ঝড় ফুধোত চিগোন-ডাঙর গাভুর ছড়ানি গুঝুরি গুঝুরি উধে

মাত্তল অয় কাত্তলির তুবোল

ফালিতাঙগে চুগত সাঝন্যের বেগ দোল র-ঙানি মেলি পরে

ঠেঙত, ঠেঙত-হারু আহধত বাঙরি, সোচ খাদি বুগ’ত বানি

অক্তর ডাগোনিত

ম লাঙোনি, ম কালাবি আমিঝে ঘরত ফিরে।।

বাংলা অনুবাদ

সাঁঝের কবিতা

দিনের সব মাতাল হাওয়া দুই পাহাড়ের মাঝখানে;

একঝাঁক পাখির কলতান, জুম ঘরে চেরাগের আলো

সন্ধ্যার সময় পূর্বের পাহাড়ে একরাশ কুয়াশার রাজত্ব।

বিরেচমরা পাহাড় থেকে দেখা যায় নুতন-পুরান রাঙ্গামাটি

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাহাড়ের ছোটবড় ঝিরিগুলো জেগে ওঠে

কাট্টলির ঢেউ মাতাল হয়,

ফালিতাঙগে পাহাড় থেকে সন্ধ্যার অপার সৌন্দর্য ছড়িয়ে পড়ে।

ঠিক! ঠিক সেই সময়

পায়ে নূপুর, হাতে বালা, সবুজ খাদি (ওড়না) বুকে বেঁধে

সময়ের আহ্বানে

আমার প্রেয়সী, আমার ভালোবাসার মানুষ একা মনে বাড়ি ফিরে।

(২) মনান যেধ চায়

এই জুম, এই জুম ঘর, এই জুম লাঙেল ছিড়ি

দ্বিবে চোগ যিদ্দুর যায় বেগ কানি মর,

কনদিন খুলি কোয় ন’ পারানার গমপানা-কোচপানার কধা,

মর কিজেকর র’ যিদ্দুর বাম ভাঙে সিদ্দুর সং

বেগ’কানি মর।

ম আহওচ, মর নোনেয়্যা বিগিদি তিরোজী সবন

বনা বনা, রাঙা-রাঙা, এ্যাহল-সোচ’র তামাঝাত

মর চিদ, মর চিন যুগ যুগ ধরি এই জুম তুগুনোত রেগা বানি আঘে।

এ মন যিদ্দুর যেধ চায় সিদ্দুর মর ঠিগেনা

মর আওচ যেনক্যে গরি আওহঝি অহবার চায়

সিদ্দুর মর আহওচ

ঝার, ঝারর শাওনর কদম ফুল

মনত গাধি তায় মর মনত উদন বজন্দিত।

এ কিরবে মনর নিচুলি নকবাচ কিদিরিঙ মনান

আওঝর জুম তুগুনে ভালেদি ছিদেয় আহওজে।

বাংলা অনুবাদ

আমার মন যেতে চায়

এই জুম, জুমের ঘর, জুমের মেঠোপথ ডিঙিয়ে

আমার দু’চোখ যেদিকে যায় সবটুকু আমার।

কাউকে বলতে না পারার ভালোলাগা-ভালোবাসার কথা

কিংবা আমার আত্মচিৎকার যতদূর পাড়ি জমায়

ঠিক ততদূর পর্যন্ত সবকিছুই আমার।

আমার আকাক্সক্ষা, আমার সবুজাভ বুকে ভেদ করা লালিত স্বপ্ন

একগুচ্ছ, খুব রঙিন সবুজাভ রঙের মহিমায়

আমার হৃদয়, আমার শেকড় যেখানে

এই জুম পাহাড়ের মেঠোপথে যুগ যুগ ধরে মিশে আছে।

আমার মন যতদূর যেতে চায়

ঠিক ততদূর আমার ঠিকানা

আমার স্বপ্নগুলোকে সেভাবেই আমি সাজাতে চাই

মেঠোপথ ডিঙিয়ে যেমনটা আমার ইচ্ছেগুলো উড়োয়।

গহীন বন, বনে কদমফুল, একরাশ সুখানুভব

আমার মনে গেঁথে আছে সবসময়ের জন্য,

এই মায়ায় জমানো মনের লালিত আকাক্সক্ষা

আলো ছড়ায় জুমে, মেঠোপথের পরতে পরতে।

৩. বরগাঙ

কোচপানার বরগাঙ, আওজর বরগাঙ

বৈয়েরে বৈয়েরে বৈ যাই

তুবোলে তুবোল দাগাধাক্যে; নেই আলজি

কোই যায় এ গাঙ মানেয়র পজ্জন।

বেন্যে পেক্খুনর কলরব, ধানভুইয়র লবিয়দে

জাগি উধে গাভুর বেল ছদক

জিংকানির গঙেই যানা, মিঝি যানা সুবলঙর নালে নালে??

কি আর লবে বরগাঙ, কি দিবে দ্বি-আহধ ভোরেই আর কধক!

বরগাঙ, কোচপানার বরগাঙ

তুই সারাল্যে চিলর কিরিমিঝি

মাত্তল তুবোলর গত্তাল পরানর এক তুব ব’নিজেচ

পুরোন, নুও একঝাক কজমার সমার;

বরগাঙ, তরে কোচপাঙ তরে কোচপাঙ।

বাংলা অনুবাদ:

বরগাঙ

আকাক্সক্ষার বরগাঙ, ভালোবাসার বরগাঙ

ঢেউয়ে হাওয়ায় বয়ে চলা বরগাঙ

নীরবে জুমিয়াদের কথা বলে।

সকালে পাখির কলরব, জুমিয়া ধানের পরশে

সূর্য আপন মহিমায় জেগে ওঠে

জীবন বয়ে চলে, মিশে যায় সুবলঙের পরতে পরতে।

তুমি আর কি নেবে বরগাঙ?

বিনিময়ে দু-হাত ভরে কি বা দিবে আমায়?

বরগাঙ, ভালোবাসার বরগাঙ

তুমি বিষণ্ণ শকুনের হাহাকার রূপ,

মাতাল হাওয়ার বিকশিত জীবনের একরাশ দীর্ঘশ্বাস

নতুন-পুরান প্রজন্মের সাক্ষী;

বরগাঙ, ভালোবাসার বরগাঙ

তোমাতেই আমাকে সঁপেছি।

পরিচিতি:

ম্যাকলিন চাকমা। রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। সম্পাদনা গ্রন্থ দুইটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পালি সাহিত্যে ¯œাতক ও ¯œাতকোত্তর সম্পন্ন করেছেন। চিটাগং হিল ট্র্যাক্টস রাইটার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহগবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে মোনঘর এ সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

সম্প্রতি