নাহিদ পারভেজের ‘গোপন ভালোবাসা’

সাময়িকী ডেস্ক

আধুনিক গদ্য সাহিত্যের এক অনন্য সংযোজন বাংলা ছোটগল্প। ছোটগল্পের বিস্তৃতি এতটাই ব্যাপক, যা মানব মনকে দুঃখভারাক্রান্ত করতে, বিষাদময় ও করুণরসে ভাসিয়ে দিতে যেমন পারঙ্গম; তেমনি তা একই মানবমনকে উচ্ছ্বাসময়, তীব্র অনুভূতিময় আনন্দে নিমজ্জিত করতে সমর্থ। বলা যায় বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ রূপকার রবীন্দ্রনাথ যদি শুধু গল্পগুচ্ছই রচনা করে যেতেন, তাতেও তিনি একজন রবীন্দ্রনাথ হয়ে বেঁচে থাকতেন। তারপর থেকে ছোটগল্পে এসেছে আরও বৈচিত্র্য আরও নতুনত্ব। আজকের একুশ শতকের লেখকগণ সেই ধারাবাহিকতাকে বহন করে চলেছেন। এর একটি অনন্যসংযোজন কথাসাহিত্যিক ও কবি নাহিদ পারভেজের গল্পগ্রন্থ ‘গোপন ভালবাসা’। গ্রন্থটি বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে চলেছে।পা-ুলিপির গল্পগুলো সহজে পাঠকের হৃদয়কে যেমন স্পর্শ করে, তেমননি সুদূর ভাবনায়ও নিমজ্জিত করে। প্রকাশপূর্ব গ্রন্থের পা-ুলিপি পাঠ এক অনন্য অভিজ্ঞতা। গল্পগুলো আমাদের খুব চেনা পরিপাশর্^ থেকে, আমাদের নিত্যকার জীবনাচরণ ও সম্পর্কের মধুরতা-তিক্ততা দিয়ে সাবলীল ভাষায় উপস্থাপিত। মোট ১২টি গল্প স্থান পেয়েছে গ্রন্থে। যার মধ্যে ১১টি ইতিমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাই নিশ্চিতভাবে বলা যায়- তার এই সেরা লেখার সংকলন পাঠকপ্রিয়তা পাবে। ‘গোপন ভালোবাসা’ লেখক নাহিদ পারভেজের দ্বিতীয় গ্রন্থ।গ্রন্থিত গল্পগুলো হলো- পদ্মসুখ, পুষ্প, পরিত্যক্তা, গোপন ভালোবাসা, মাটির টান, নারী, আগন্তুক, ঝিনুক, ভরা পূর্ণিমা, নীল কষ্ট, বিশ^াস ও মায়াকন্যা।

গল্পগুলো স্বতন্ত্র হলেও স্ব স্ব বর্ণনায় প্রেম, অনুভূতি ও মানুষের অন্তরের গভীর সম্পর্কের ভেতর দিয়ে প্রবহমান। যেখানে ভালোবাসার অনুভূতিগুলো অনেকবার নিজের মনেই লুকিয়ে রাখা হয়- কেউ সেটা প্রকাশ করে না, কেউবা বলতে ভয় পায়। লেখক নিখুঁতভাবে সেই অনুভূতি, মিলন-বিচ্ছেদ, প্রত্যাশা ও টানাপোড়েনকে সাজিয়েছেন আপন মহিমায়।

বইয়ের প্রতিটি গল্প মূলত মানব সম্পর্কের নানান দিক নিয়ে লেখা- কখনো নিঃসঙ্গ, আবার কখনোবা রহস্যময়। যারা প্রেমের গভীর অনুভূতি নিয়ে গল্প পড়তে ভালোবাসেন, তাদের কাছে এটি সংগ্রহ রাখার মতো গ্রন্থ।

নতুন বইয়ের ঘ্রাণ, অনুভূতির গভীরতা আর ভালোবাসার অপ্রকাশিত গল্প- সব মিলিয়ে অনন্য অনুভূতি নিয়ে অপেক্ষা করুন ‘গোপন ভালোবাসা’র জন্য।

‘গোপন ভালোবাসা’ আমাদের মনে করিয়ে দেয়- সব গল্পের শেষ কথায় হয় না, কিছু গল্প নীরবতার মাঝেই বেঁচে থাকে।

লেখক নাহিদ পারভেজ। আদি বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলায়। ১৯৭৭ সালে মূল শহরের সবুজ পাড়ায় নানা বাড়িতে তাঁর জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর নাহিদ পারভেজ। ২০২০ সালের ডিসেম্বর মাসে নাহিদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লেখালেখির শুরু সেই সময়েই হাসপাতালের বিছানায় শুয়ে। তারপর থেকে সৃজনশীল লেখার মাধ্যমে তিনি বিভিন্ন সাহিত্য পত্রিকা, সংকলন ও সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ হয়ে ওঠেন। জাতীয় দৈনিকে তার বেশকিছু গুরুত্বপূর্ণ উপ-সম্পাদকীয়, গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। তিনি ভাষাচিত্র প্রকাশনার উপদেষ্টা এবং সাহিত্য পত্রিকা ‘বাতায়ন’-এর সহ-সম্পাদক পদে নিয়োজিত আছেন। ‘কী কথা তাহার সাথে’ তার প্রকাশিত প্রথম গ্রন্থ।

গোপন ভালোবাসা : নাহিদ পারভেজ। প্রকাশক: অন্যপ্রকাশ। প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৬। প্রচ্ছদ: সাদিতউজ্জামান। মূল্য: ৩৫০ টাকা।

সম্প্রতি