গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার মো. আমিরুল ইসলাম (৫০) জানান, তার মালিকানাধীন জমিতে প্রতিবেশী আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান, শান্ত মিয়া ও সেলিনা বেগমসহ কয়েকজন অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা আমিরুল ইসলামকে মারধর শুরু করে। এ সময় বাবাকে বাঁচাতে ছেলে মো. আবরার এগিয়ে এলে তাকেও রামদা ও রড দিয়ে আঘাত করে জখম করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা এ সময় আমিরুল ইসলামের স্ত্রীকেও মারধর করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আন্তর্জাতিক: ফের বন্দী বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন
বিজ্ঞান ও প্রযুক্তি: স্মার্টফোন ফাইন্যান্সিংয়ে বাংলাদেশে ব্যাংকের অনুমোদন পেল পামপে
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড