নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের গরুহাট্টা ব্রিজ সংলগ্ন শিয়ালজানি খালের ড্রেনে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের গরুহাট্টা ব্রিজ সংলগ্ন শিয়ালজানি খালের পশ্চিম পাশের ড্রেন, মোহনগঞ্জ ভূমি অফিসের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেনের ওপর দিয়ে চলাফেরা করার সময় পঁচা দুর্গন্ধ বের হয়, স্থানীয়রা ড্রেনের ঢাকনা খুলে দেখে একটি লাশ, বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে লাশটি উদ্ধার করে মোহনগঞ্জ থানায় নেয়া হয়। মোহনগঞ্জ থানার ওসি বলেন এখনও লাশটির পরিচয় পাওয়া যায়নি, তবে লাশটি পুরুষ। আমরা সি আই ডি টিমকে জানিয়েছি তারা এসে ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন ভাবে লাশটির পরিচয় পেতে সাহায্য করবেন আশা করছি।
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া চলছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: স্মার্টফোন ফাইন্যান্সিংয়ে বাংলাদেশে ব্যাংকের অনুমোদন পেল পামপে
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
অপরাধ ও দুর্নীতি: নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১