বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে শাহানুর ওরফে বাবু মিয়া (২২) নামের গেটম্যানের মৃত্যু হয়েছে। তিনি আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
গত শনিবার বিকেল সোয়া ৫টায় সান্তাহার পোঁওতা রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে শাহানুর ওরফে বাবু মিয়া ও আনারুল ইসলাম নামের দুই গেটম্যানের ডিউটি সান্তাহার স্টেশনের উত্তরে পোওতা রেলগেটে ছিল। বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখে। এ সময় ট্রেনটি গেট অতিক্রম করার সময় শাহনুর ওরফে বাবু মিয়া গেটের পাশে ঘোরাঘুরি করার সময় চলন্ত ট্রেনের ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদি না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
রাজনীতি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কায় বিএনপি
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর