image

ফরিদপুর-২

বাবার স্মৃতিচারণে কাঁদলেন শামা ওবায়েদ

সংবাদ অনলাইন রিপোর্ট

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-২ আসনে নির্বাচনি জনসভায় কাঁদলেন বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলা সদরের মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম কান্নায় ভেঙে পড়েন। তিনি নিজের প্রয়াত পিতা ও বিএনপির বর্ষীয়ান নেতা কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করেন।

শামা ওবায়েদ বলেন, ‘এই অঞ্চলের মানুষ আমার পিতার জন্য তাদের সর্বোচ্চ ভালোবাসা বিলিয়ে দিয়েছেন। আমার পিতা দল, মত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে থেকে নগরকান্দা-সালথার মানুষকে আগলে রেখেছিলেন। আজ তার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’

তিনি নির্বাচিত হলে তার পিতার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সরকারি সেবা নিশ্চিত করতে ডিজিটাল কৃষক কার্ড প্রবর্তন করা হবে।

বিজয় নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, ‘আমি একা সংসদে যাব না, আপনারা সবাই আমার সাথে সংসদে যাবেন।’ সভার একদম শেষ পর্যায়ে তিনি পুনরায় তার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোট প্রার্থনা করেন।

উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি