জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।
একই সঙ্গে সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থাটি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘপ্রধান।
আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষাসহ সব নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।
আগামীদিনগুলোতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের অব্যাহত প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ
সারাদেশ: ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ