কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাস অটোরিকশায় ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। পরে অটোরিকশাটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। জিংলাতলি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন।
নিহতরা হলেন- দাউদকান্দির বাহাদুর খোলা এলাকার হারুন মিয়ার ছেলে অটোরিকশাচালক ফারুক এবং চুয়াডাঙ্গা জেলার বোয়ালিয়া থানার আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান। নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি ইকবাল বাহার বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী ‘ইকোনো’ বাস নিয়ন্ত্রণ হারিয়ে জিংলাতলি এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং অটোররিকশাটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।’
‘ঘটনা স্থলেই অটোরিকশা চালক ফারুক ও বাসের যাত্রী মিজানুর রহমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও অন্তত পাঁচজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।’ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ‘গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের শরীরের একাধিক জায়গায় হার ভেঙে গেছে।’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ
সারাদেশ: ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ