image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

নিজস্ব বার্তা পরিবেশক

বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১দল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নির্যাতন-নিপীড়নের অভিযোগে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম উত্তর ফটকে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই রয়েছে সেখানে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে যেখানে ২৯৯ আসনে ভোট হলেও ফলাফল দেয়া হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট। এছাড়াও শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি , জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস পেয়েছে ১ আসন। ভোটের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগ তুলে ৩০টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও এসেছে জোটের তরফ থেকে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি