image

ময়মনসিংহ-শেরপুর সড়কে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ২, আহত ১৫ জন

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ-শেরপুর সড়কে সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে-এ ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে ফুলপুরের বালিয়া মোড়ে কাকলী রাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জানান, এ দুর্ঘটনায় সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল নিহত হয়েছেন।

সেনাবাহিনীর গাড়িটি ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার পথে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং তাৎক্ষণিকভাবে যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

শরীফুজ্জামান টিটু

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি