কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের ছুটি ঘোষণা করলেও আট দিনের মধ্যেই রোববার থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের শনিবারের বিবৃতিতে বলা হয়েছে, “সকল পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।”
গেল ২১ নভেম্বর দেশ কেঁপে উঠেছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে। ঢাকাসহ তিন জেলায় ওইদিন ১০ জন নিহত হয় এবং কয়েকশ’ মানুষ আহত হয়। ভূমিকম্পের সময় ঢাকার বিশ্ববিদ্যালয়ের হল থেকে লাফিয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পরদিন আবার তিন দফা ভূমিকম্পে দেশে কেঁপে ওঠে। প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও, ভূমিকম্প ও আফটার শকের কারণে আতঙ্কিত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ১৫ দিনের ছুটি ঘোষণা করে।
জনসংযোগ দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।”
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা