ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়:

https://sangbad.net.bd/images/2022/September/25Sep22/news/%E0%A7%AC.png

ইডেন কলেজের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কলেজ কমিটির একাংশ

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ফের উত্তপ্ত হয়ে ওঠেছে ইডেন মহিলা কলেজ। ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে ‘হেনস্থা ও মারধরের’ অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ এ ঘোষণা দেন। এসময় ইডেন কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির ২০-২৫ জন নেত্রী উপস্থিত ছিলেন৷

তিনি বলেন, আমরা ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে আবাঞ্ছিত ঘোষণা করছি। সেইসঙ্গে ছাত্রলীগের এ তদন্ত কমিটিকে আমরা মানি না। রিভা ও রাজিয়াকে বহিষ্কার করে তদন্ত করতে হবে।

এর আগে, বাংলাদেশ ছাত্রলীগ থেকে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি।

https://sangbad.net.bd/images/2022/September/25Sep22/news/%E0%A7%A9.jpg

বাংলাদেশ ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি । ছবি: ফেইসবুক

রোববার ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটি না মানার বিষয়ে সুস্মিতা বলেন, আপনাদের কাছে খবর আছে- ছাত্রলীগের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে বেনজীর হোসেন নীশি আছেন। রোকেয়া হলের এজিএসকে মারধরের ঘটনায় পিবিআইয়ের তদন্তে দোষী সাবস্ত হওয়ায় নীশির বিরুদ্ধে মামলা হয়েছে। একটা মামলার আসামি কীভাবে তদন্ত কমিটিতে থাকতে পারেন! আমরা এ তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম।

https://sangbad.net.bd/images/2022/September/25Sep22/news/%E0%A7%AC.jpg

ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা । ছবি: সংগৃহীত

এদিকে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মারধরের শিকার হয়েছেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার না-হলে আত্মহত্যার হুমকি দেন জান্নাতুল।

এ ঘটনায় মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি তোলেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» হাসিনাকে যেভাবে ভারতে পাঠিয়েছি, সেভাবে আপনাদের সঙ্গেও ডিল করবো: সাদিক কায়েম

সম্প্রতি