image

সদরঘাটে যাত্রীবাহী লঞ্চে আগুন

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর সদরঘাটের শ্যামবাজারঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে।

আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তালহা বিন জসিম জানান, আজ দুপুর ১২ টা ৫৫ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে ১ টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, যাত্রীবাহী লঞ্চটির নাম এম ভি বাঙালি। লঞ্চের তিন তলায় আগুন লাগে। ওই সময় লঞ্চে কোন যাত্রী ছিল না। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও পোস্তগোলা স্টেশন এর দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি