রাজধানীর মিরপুরের কালশী এলাকার একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছেন আন্দোলনরত ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা।
আজ বিকাল সোয়া ৪টার দিকে আগুন দেওয়া হয়।
এর আগে তাঁরা মিরপুর সড়কে আগুন দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে অলিগলিতে। চালকদের সঙ্গে দিনব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সড়ক ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা।
মিরপুরে লাঠিসোটা নিয়ে বিক্ষোভে ব্যাটারিচালিত রিকশাচালকরা
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে মিরপুর গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকেরা। বেলা তিনটা পর্যন্ত সেখানে অবস্থান নেন তাঁরা। এ সময় বিক্ষুব্ধ চালকেরা ৮–১০টি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশের ধাওয়ায় বিক্ষোভকারীরা মিরপুর গোলচত্বর এলাকা ছেড়ে কালশী মোড় এলাকায় অবস্থান নেন। বিকেল চারটার দিকে সেখানকার একটি পুলিশ বক্সে আগুন দেন তাঁরা। এর ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সির সাব্বির বলেন, ‘রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাদের কয়েকবার সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা মানেনি। তারা বাস ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় তাদের পুলিশ সরে যেতে বললে, তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একজনকে আটক করা হয়েছে।’
নগর-মহানগর: শহিদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নবনিযুক্ত আইজিপির
অর্থ-বাণিজ্য: আগে কাজ করি তারপরে কথা বলব, যোগ দিয়ে বললেন নতুন গভর্নর
নগর-মহানগর: ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য
অপরাধ ও দুর্নীতি: যুদ্ধাপরাধের দণ্ড থেকে খালাস পেলেন আরেকজন
সংস্কৃতি: অমর একুশে বইমেলা অবশেষে শুরু আজ