সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে, বন্ধ সড়কের যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।
শনিবার দুপুর ১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রত্যাশীরা। সড়ক অবরোধের কারণে সবগুলো সড়কে দেখা দেয় তীব্র যানজট।
শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন বলেন, চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে একদল চাকরিপ্রত্যাশী ব্যক্তি বেলা ১টার সময় শাহবাগ মোড় অবরোধ করেছেন। পুলিশের পক্ষ থেকে বারবার তাঁদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন শাহবাগ মোড় অবরোধ না করেন। কিন্তু তাঁরা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।
আন্দোলনকারীরা বলছেন, বিশ্বের অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। আবার কিছু কিছু দেশে বয়সসীমা উন্মুক্ত। ভারতসহ অনেক দেশ ইতিমধ্যে চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স ৩৫ বছর করেছে। কিন্তু বাংলাদেশে ৩০ বছর রয়েছে। এই বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানান আন্দোলনকারীরা।
অর্থ-বাণিজ্য: ১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত