নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের গণমাধ্যম সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শুক্রবার ঢাকার মহানগর হাকিম শাহীন রেজা এ আদেশ দেন।
এর আগে, সিটিটিসি’র পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামির পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইমতিয়াজ সেলিমকে শুক্রবার ভোরে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
হিযবুত তাহরীর সম্প্রতি সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়ার দাবি করে আলোচনায় আসে। ২০০৯ সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তারা বিভিন্নভাবে গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
বিজ্ঞান ও প্রযুক্তি: নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ ওয়ালেটে রেমিট্যান্স আনার সুবিধা
রাজনীতি: যে কারণে ঢাকা-১৮ আসন ছাড়লেন মান্না