image

মাতুয়াইলে কভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা ও রিকশাচালক নিহত

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রোববার ভোরে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় রিকশার আরোহী এক ব্যাংক কর্মকর্তা এবং রিকশাচালক প্রাণ হারিয়েছেন। নিহত ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী (৩৪) সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) মতিঝিল শাখার সহকারী কর্মকর্তা ছিলেন। আনুমানিক ৪০ বছর বয়সী রিকশাচালকের পরিচয় সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।

দিদারের ছোট ভাই দিদার রব রিফাত জানান, তার বড় ভাই গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে ভোরে গাবতলীতে পৌঁছে যাত্রাবাড়ীর মাতুয়াইলে আসেন। সেখান থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, রিকশার পেছন থেকে কভার্ড ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক ও দিদার এলাহী মারা যান। ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।

দিদার এলাহীর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিকালে তার মরদেহ হস্তান্তর করা হয়। রিকশাচালকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে বড় পতন