সংস্কারকাজের জন্য রাজধানীর মহাখালী ফ্লাইওভারে যানবাহন চলাচলে বিধিনিষেধ দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয় ট্রাফিক গুলশান বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালী ফ্লাইওভারের এক্সপানসন জয়েন্টসমূহ প্রতিস্থাপন কাজ চলমান। ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
আরও বলা হয়, ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
আন্তর্জাতিক: বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
আন্তর্জাতিক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
আন্তর্জাতিক: খামেনি কি বেঁচে আছেন, কোথায়?
আন্তর্জাতিক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
আন্তর্জাতিক: পরাশক্তির ইন্ধনে ভয়াবহ যুদ্ধে এশিয়া-ইউরোপ