সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে এবার পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার (২৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ হামলা করে কলেজটির শিক্ষার্থীরা।
প্রতক্ষদর্শীরা জানান, কলেজটির প্রথম দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে।
কলেজে শিক্ষক ও স্টাফরা জানান, কলেজের শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষসহ অন্তত ৫০ টি রুমে ভাঙচুর করা হয়েছে। ক্যান্টিনে হামলা করে টাকা লুট করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় তলার একটা শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কলেজটির একজন শিক্ষক বলেন, আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিয়েও সহযোগিতা পাইনি। ঘটনার আড়াই ঘন্টা পার হলেও পুলিশ আসেননি।
কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি বলেন, কলেজ ছুটি হয়েছে ২ টায়। আমরা অফিসিয়াল কাজ শেষ করে আমরা ৪টার মধ্যে সবাই চলে গেছি। পরে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা।
সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, অবরুদ্ধ ছিলেন পরীক্ষার্থী ও শিক্ষকরা
সারাদেশ: কমলগঞ্জে আকাশমনি গাছ নিধন
নগর-মহানগর: সিদ্ধিরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে পারাপার
রাজনীতি: মঈন খান ৪র্থবার এমপি নির্বাচিত হলেন
সারাদেশ: ঝালকাঠির দুটি আসনেই বিজয়ী বিএনপি