image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছে এক কিশোর। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর এ চাঞ্চল্যকর তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুর রশিদের ছেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার; হানিফ মিয়ার ছেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী নাবিল এবং আলী হোসেনের ছেলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাহ আলম।

তারা সবাই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহরিয়ারের বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে প্রশ্ন করে। এসময় সে টাকার উৎস জানায়। পরে স্থানীয়রা জানতে পেরে তিন কিশোরকে আটক করে মারধর করলে তারা ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া এক কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। কিছু বখাটে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এ কাজ করেছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি