জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় কয়েকজন রিপোর্টারকে শারীরিকভাবে ‘লাঞ্চিত করার’ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে শুক্রবার রাতে এক বিবৃতি দিয়েছেন বিএনপি বিটের সব মাধ্যমের রিপোর্টাররা।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য, শুক্রবার বিকালে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ করছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে জোরে চিৎকার করে তাকে ধরে টেনে নিয়ে যান। এক পর্যায়ে সালেহীনকে শারীরিকভাবে সালেহ উদ্দিন আঘাত করেন বলে অভিযোগ। পরে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এসময় গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ কয়েকজন সাংবাদিকের সাথেও আপত্তিকর আচরণ করেন সালেহ উদ্দিন।
বিবৃতিতি বিএনপি বিটের রিপোর্টাররা বলেন, ‘সালেহ উদ্দিনের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণভাবে অগ্রহনযোগ্য। এ ধরনের উগ্র মস্তিষ্কের লোকদের এতো বড় আয়োজনের দায়িত্ব দেয়া ঠিক কি না, সেটিও বিএনপিকে ভেবে দেখা প্রয়োজন।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি সাংবাদিকদের সাথে একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিটের সাংবাদিকদের, যা কোনোভাবেই কাম্য ছিল না।’
বিএনপি বিট রিপোর্টাররা প্রত্যাশা করেন দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করে আসা বিটের সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীলরা আরো সচেতন হবেন।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে বড় পতন
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
আন্তর্জাতিক: ইরানে হামলা, বিশ্বনেতারা কে কার পক্ষে