image

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় নিহত ১

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর হাতিরঝিলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামে এক রাইড শেয়ারিং (পাঠাও) চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল হামিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় সপরিবারে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

‘নগর-মহানগর’ : আরও খবর

» আইনজীবীর ‘ধর্ষণের’ শিকার ব্যবসায়ী নারী

সম্প্রতি