যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে ওই পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আযোজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী এলাকায় ৩০৬ নম্বর দাগের একটি জমি জোর করে দখল করে নেয় একটি সন্ত্রাসী গ্রুপ। তাদের বাঁধা দিতে গেলে তারা অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। থানা পুলিশ, স্থানীয় সালিসি বিচার বা আদালতে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছেনা পরিবারটি। হাবিবুর রহমানের জমির পাশেই বহুতল ভবন নির্মাণ হচ্ছে। ভবনের পাশের তার জায়গা দখল করে ভবনের সীমানা বাড়ানো হয়। ওই জমির মালিক তারা না। দখলকৃত জমি ফেরত পেতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» পল্লবীর বিহারী ক্যাম্পে দুই শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

সম্প্রতি