পল্লবীর বিহারী ক্যাম্পে দুই শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্লবী এলাকার একটি বিহারী ক্যাম্প থেকে দুই শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) মিরপুর ১১ নম্বরের ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, দুপুরে খবর পেয়ে পুলিশ একই বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করে।

তারা হলো- মিরপুর ১১ নম্বর সেকশনের ওয়াপদা বিল্ডিং রোডের মো. ফরিদের ছেলে মাসুম (৩৫), তার স্ত্রী সুমি (৩০), তাদের দুই ছেলে আহসাব (২) ও মিনহাজ (৪)। ওসি বলেন, ঘটনাটি সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় ঘটেছে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, পরিবারটি ঋণগ্রস্ত ছিল। মাসুম রিকশা চালাতেন। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বাকিদের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ কর্মকর্তা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সম্প্রতি