রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। গত বৃহস্পতিবার সারাদিন রাজধানীর সূত্রাপুর, মোহাম্মদপুর, পল্লবী, হাজারীবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, ওয়ারী ও উত্তরা পশ্চিম থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রাপুর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সূত্রাপুর থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। তার নাম রাব্বি (২৫)। মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। তারা হলো- রাশেদুল রহমান শাওন (২৩), নুর হোসেন ওরফে শুভ (২০), আনোয়ার হোসেন (২৫), বিল্লাল হোসেন (৩৬), শাকিল মিয়া (২৩), জীবন (১৯), আরিফ রহমান লিটন (৩৮), সুমন (২৫), আবদুল আজিজ ওরফে অনিক ওরফে লিটন (১৯) ও স্বপন সরদার ওরফে খবির ওরফে কবির (৫৮)।
এছাড়া পল্লবী থানা সূত্রে জানা যায়, ওই দিন পল্লবী থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলো- দ্বীন ইসলাম (১৭), মো. রাজু (২৮) ও মো. শহীদ (৩৮)। হাজারীবাগ থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হাজারীবাগ থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার কর হয়। তারা হলো- মো. মেহেদী হাসান (২৮), মারুফ হাওলাদার (১৭), নাহিদ মিয়া (২১), মহারাজ (২৫), মো. ইব্রাহিম (১৯), সামিউল ইসলাম (৩০), মো. সিয়াম (২০) ও মো. আরাফাত (২৬)।
বাড্ডা থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাড্ডা থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলো, শুভ (১৬) ও আবরার (২০)। অন্যদিকে যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলো- মো. সবুজ বিশ্বাস (২৮), শিবলু মোল্লা (২২) ও মো. শরীফ (২৭)।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, ওই দিন গেন্ডারিয়া থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। তার নাম সোহেল (৩০)। ওয়ারী থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ওয়ারী থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। তার নাম নাসির উদ্দীন ওরফে রনি (৩৫)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলো, আশিক মিয়া (২১) ও ইয়াসিন আরাফাত (২৫)। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
অর্থ-বাণিজ্য: সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ ভারত
অর্থ-বাণিজ্য: ফের ধর্মঘটের ডাক চট্টগ্রাম বন্দরে