image

কাঠামোগত দুর্বলতায় প্রশ্নবিদ্ধ হতে পারে গণভোটের ফল

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের বিশিষ্ট বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বিদ্যমান কাঠামো ও সংশ্লিষ্ট অধ্যাদেশের সীমাবদ্ধতার কারণে আসন্ন গণভোটের ফলাফল নিয়ে জনমনে গ্রহণযোগ্যতার প্রশ্ন দেখা দিতে পারে।

শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এই আশঙ্কা প্রকাশ করেন। “নির্বাচনী এলাকায় সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল” শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেন।

সিপিডির পরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীরা বর্তমানে রাজপথে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের সামনে নানা প্রতিশ্রুতির ইশতেহার পেশ করছেন।

তবে তিনি মনে করেন, একটি জাতীয় নির্বাচন যেভাবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন, বর্তমান বাস্তবতায় এবারের নির্বাচনকে সে অর্থে পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না। বিশেষ করে গণভোটের আইনি কাঠামো ও অধ্যাদেশের দুর্বলতার স্বচ্ছতাকে বিতর্কিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন। তাই সিপিডির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের দিকেই বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচনী ইশতেহারের চুলচেরা বিশ্লেষণ করে গোলাম মোয়াজ্জেম জানান, সিপিডিসহ বিভিন্ন ”থিংক ট্যাংক” সাধারণত নির্বাচনের আগে দলগুলোর ইশতেহারের পার্থক্য এবং সেখানে কোন কোন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বাদ পড়েছে তা নিয়ে কাজ করে।

এবারের ব্রিফিংয়ে দেশের পরিবেশ ও দুর্যোগপ্রবণ ১৫০টি নির্বাচনী এলাকার ওপর ভিত্তি করে তৈরি একটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এই গবেষণায় ৪৫০ জন সংসদ সদস্য প্রার্থী এবং প্রায় ১ হাজার ২০০ জন ভোটারের মতামত গ্রহণ করা হয়েছে। মাঠ পর্যায়ের এই জরিপের মাধ্যমে নির্বাচনী এলাকায় একটি ”সবুজ সমাজ” গঠনের বর্তমান অবস্থা এবং সাধারণ ভোটারদের প্রত্যাশার চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠেছে বলে সিপিডির পক্ষ থেকে জানানো হয়।

‘নগর-মহানগর’ : আরও খবর

» পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু

» নারায়ণগঞ্জে বিউটি পার্লার থেকে মরদেহ উদ্ধার

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: আবার বাড়লো সোনার দাম