image

সুব্রত বাইনের ‘সহযোগী’ বিপু ৫ দিনের রিমান্ডে

সংবাদ অনলাইন রিপোর্ট

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘সহযোগী’ মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শনিবার,( ০৭ ফেব্রুয়ারী ২০২৬) রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন রিমান্ডের তথ্য জানান।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মধ্যবাড্ডা বেপারীপাড়া এলাকার একটি বাসা থেকে বিপুকে আটক করেন যৌথ বাহিনীর সদস্যরা। তার কাছে ১১টি বিদেশি পিস্তল ও গুলি পাওয়ার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে বাড্ডা থানায় মামলা করেন এসআই মো. হাসানুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই সুমন মিয়া শনিবার আসামিকে আদালতে তুলে রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বিপুসহ অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় দীর্ঘদিন গোপনে বাড্ডা-ভাটারা এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।

‘অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে উল্টা-পাল্টা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিপু। আসামি অত্যন্ত চতুর প্রকৃতির, মামলাটি তদন্তাধীন। জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।’ আদালতে বিপুর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

‘নগর-মহানগর’ : আরও খবর

» পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু

» নারায়ণগঞ্জে বিউটি পার্লার থেকে মরদেহ উদ্ধার

সম্প্রতি