image

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার: ডিএমপি

সংবাদ অনলাইন রিপোর্ট

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গুলশান, ক্যান্টনমেন্ট, ডেমরা, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও, হাজারীবাগ, আদাবর, বংশাল, যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার,( ০৭ ফেব্রুয়ারী ২০২৬) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান থেকে মো. রোমান আলী (২৮) ও মো. শুক্কুর আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়। ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে মো. আনোয়ার (৩৯), মো. রিফাত (২২) ও রাকিবুল হাসান রনি (৩০) গ্রেপ্তার করা হয়। ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় সুমন (২৭) নামের একজনকে।

মোহাম্মদপুর এলাকা থেকে বেবী (৫০), শামীম ব্যাপারী (৩২) ও মো. জাহিদ (৩৯), পল্লবী থেকে মো. শহীদ (৩৮), মো. রাজু (২৮) ও দ্বীন ইসলাম, খিলগাঁও থেকে মো. তুহিন (২৪) ও মোফাজ্জল হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। হাজারীবাগ থেকে মো. হৃদয় ওরফে ঢাকাইয়া হৃদয় (২৭), আল আমিন (২২) ও আবির হাসান (২৬), আদাবর থেকে রিনা বেগম (৪৪), বংশাল থেকে মো. সাহিল আহম্মেদ ইফতি (২৪), রাজ আহম্মেদ (২৪) ও আশফি রহমান সামিরকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া যাত্রাবাড়ী থেকে ইয়াসিন ওরফে হাসান (২৮), মো. আল আমিন (৩২), মো. সোহান (২২), মুন্না (২০) ও আসিফ (২০), তেজগাঁও শিল্পাঞ্চল থেকে আরিয়ান আহম্মেদ জিসান (২০) ও আফিয়া (৩০) এবং শেরেবাংলা নগর এলাকা থেকে মো. বাপ্পীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘নগর-মহানগর’ : আরও খবর

» পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু

» নারায়ণগঞ্জে বিউটি পার্লার থেকে মরদেহ উদ্ধার

সম্প্রতি