image

নির্বাচনী হাওয়া

ঢাকার রাস্তা ফাঁকা; বিপাকে কর্মজীবীরা

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে হিসেবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাকি আর মাত্র দু’দিন পর । নির্বাচনি আমেজকে কেন্ত্র করে সাধারনছুটি সহ অনেকেই এবার টানা চারদিন ছুটি কাটাচ্ছে। ইতিমধ্যেই ফাঁকা হতে শুরু করেছে ঢাকা।

ভোট দিতে অনেকেই ছুটছেন গ্রামে। আর এতেই খানিক বদলে গেছে চিরচেনা ঢাকা রাস্তা।

সরেজমিনে দেখা যায়, ঢাকার রাস্তায় আজ (মঙ্গলবার) নেই চিরচেনা ব্যস্ততা, নেই যানজট। তবে এতে অনেক অফিসগামীদের বিপাকে পড়তে দেখা গেছে।

এদিকে, রাজধানীর রাস্তায় গণপরিবহন কম থাকায় বিপাকে পড়েছে অফিসগামীরা। সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হওয়া কর্মজীবিরা অভিযোগ করেন, রাস্তায় গণপরিবহন একবারেই নেই বললেই চলে। যাও রয়েছে তাতে উপচে পড়া ভিড়।

এদিকে, এদিন সকাল থেকেই দেখা যায়, লোকজন ব্যাগ নিয়ে ঢাকা ছাড়ছেন। ভিড় করছে কমলাপুর রেলস্টেশন, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে। স্টেশন ও টার্মিনালজুড়ে মানুষের ভিড় আর ব্যস্ততা। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা খুবই কম। অনেকে টিকেট না পেয়ে উঠছে ট্রেনের ছাদে। ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা। আবার বাসের টিকেট না পেয়ে অনেকে যাচ্ছেন ট্রাকে করে।

অন্যদিকে, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘসময় অপেক্ষা করেও বাস পাচ্ছেন না যাত্রীরা। বাধ্য হয়ে ট্রাকে করে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। অভিযোগ করছেন, বেশি ভাড়া নেওয়ারও।

প্রসঙ্গত, সরকারের ঘোষিত ছুটিও এই যাত্রাকে আরও উৎসাহিত করেছে। নির্বাচন উপলক্ষে স্কুলের ছুটি শুরু আজ থেকে, যা চলবে ১৫ তারিখ পর্যন্ত।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি