চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে দেখা দিয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
এজেন্টনা অভিযোগ করেন, সকাল থেকেই এই কেন্দ্রে পরিকল্পিতভাবে প্রভাব সৃষ্টি করেছে একটি পক্ষ। কেন্দ্রের ভেতরে বিএনপির চারজন এজেন্ট ছিলেন। কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা। পরে বিষয়টি জানানো হলে বের করে দেওয়া হয়। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানোর পর তারা পরিস্থিতি স্বাভাবিক করেন।
এরপরও ১০০ গজের ভেতরে বিএনপির বুথ রয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ এই এজেন্টের।
তবে, বিষয়টি অস্বীকার করেন প্রিজাইডিং কর্মকর্তা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এতে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা