পোষা প্রাণীদের চিকিৎসাসেবা কেন্দ্র ‘অ্যানিমাল ক্লিনিক’ উদ্বোধন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে রাজধানীর বনানীতে এই ক্লিনিকে গিয়ে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। চিকিৎসাসেবা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছে ‘অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।
প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বলেছেন, এই ক্লিনিক থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিবেন পশু চিকিৎসকরা; এছাড়া প্রাথমিক স্বাস্থ্য সেবার পরামর্শও তারা দেবেন। অসুস্থ পশুর জন্য একটি আধুনিক সুবিধা সম্পন্ন একটি অ্যাম্বুলেন্সও আছে এই ক্লিনিকে। ক্লিনিকের প্রতিটি বিভাগ ঘুরে ঘুরে দেখেন তারেক রহমান। একটি কক্ষে গিয়ে অসুস্থ বিড়ালের খোঁজ খবর নেন। এ সময় বিড়ালটি কোলে নিয়ে আদোরও করেন তিনি। এই প্রতিষ্ঠানটি দেশের প্রাণি-পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারেক। এ সময় অ্যানিমাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
ওই ক্লিনিক থেকে গুলশানের নিজের কার্যালয়ে যান তারেক রহমান।