ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা, সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং মহানগরীর একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপি মনোনীত দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীষ) বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বেসরাকারীভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন।
তিনি বলেরন, বিএনপি প্রার্থী ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী তথা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মোহাম্মদ এহসানুল হক (রিক্সা) পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, গাজীপুর-৩ সংসদীয় আসনে ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ১৮০ কেন্দ্রের ৯৮৯ কক্ষে ভোটাররা ভোট প্রদান করেন।
মোট ভোটের বিপরীতে কাস্ট হয়েছে ৩ লাখ ৮৬০ ভোট। বাতিল হয়েছে ৭৬ হাজার ৯২ ভোট। আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা ৫৭.৫০%।
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা, সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং মহানগরীর একাংশ) আসনে সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ভোট গ্রহণে সকল আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মরত প্রতিটি সদস্য, সকল রাজনৈতিক দল, সাংবাদিক ও এ আসনের সম্মানিত ভোটারদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।