image
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের ৫টি আসনের ৪টিতে বিএনপি, ১টিতে জামায়াত বিজয়ী

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিজয়ী হয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং একটি আসনে জয় পেয়েছে জামায়াত মনোনীত প্রার্থী। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, গাজীপুর-১ আসনে বিজয়ী হয়েছেন, বিএনপির প্রার্থী মো: মজিবুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন মোট ২ লাখ ৮ হাজার ৬৮৮টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী মোঃ শাহ আলম বকশি। তিনি ভোট পেয়েছেন এক লক্ষ ৪৯ হাজার ৪৫৩ টি।

এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছিলেন। মোট ভোটার ছিল ৭ লাখ ২০ হাজার ৯৩৭ টি। এখানে ৫৩.০২ ভাগ ভোট পড়েছে।

গাজীপুর দুই আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ৮৮ হাজার ৬০৬টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী এডভোকেট আলী নাসের খান। তিনি শাপলা কলি প্রতীকে ভোট পেয়েছেন এক লক্ষ ৪০ হাজার ৯৫০ টি। এটি সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের সংসদীয় আসন। মোট ভোটার ৮ লক্ষ ৪ হাজার ৩৩৩ টি। তাদের মধ্যে মোট ৪৪ দশমিক ৬৯ ভাগ ভোট পড়েছে।

গাজীপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ৬২ হাজার ৩৪৩টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আহসানুল হক। তিনি রিকশা প্রতীকে ভোট পেয়েছেন এক লক্ষ ৫৩৯ টি। এ আসনের মোট ভোটার ৫ লক্ষ ২৭ হাজার ৩৬৯ টি। তাদের মধ্যে ৫৭ দশমিক ৬৪ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।

গাজীপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ এক হাজার ৭৭৯টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯০ হাজার ৩৯০টি। এখানে মোট ভোটার ৩ লক্ষ ৩০ হাজার ৯৭৭টি। তাদের মধ্যে ৬১.৬৫ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।

গাজীপুর ৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ৩৩ হাজার ৮৬৯ টি। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৮ হাজার ১২৩টি।

‘নগর-মহানগর’ : আরও খবর

» গাজীপুরে ভোট জালিয়াতি ও বিশৃঙ্খলার অভিযোগ

» গণভোট: কারও ধারণা ‘মোটামুটি’, কেউ জানেনই না

সম্প্রতি