নারায়ণগঞ্জের পাঁচটি আসন
বেসরকারি ফলাফল অনুযায়ী, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের চারটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চারজন প্রার্থী। একটি আসনে বিএনপি জোটের প্রার্থীকে পেছনে ফেলেছেন ইসলামী ও সমমনা দল-সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী।
রিটার্নি কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবির এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম। তাদের মধ্যে আল আমিন এনসিপির প্রার্থী এবং বাকিরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর আগে রিটাংর্নি কর্মকর্তা জানিয়েছিলেন এ জেলার পাঁচটি সংসদীয় আসনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলায় পাঁচটি আসনের বিপরীতে ৪৮ জন প্রার্থী ছিলেন। চারটি আসনে বিএনপি প্রার্থী দিয়ে একটি শরিক দলকে ছেড়ে দিয়েছিল। কিন্তু প্রতিটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল।
সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। সাবেক দুই বিএনপি নেতা স্বতন্ত্র এবং আরেকজন নতুন নিবন্ধিত বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হন। বিএনপির ভোট একাধিকভাগে ভাগ হওয়ায় আসনটি হাতছাড়া হয় বিএনপির। যদিও আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামীকে ছেড়ে দিয়েছিল তারা।
অর্থ-বাণিজ্য: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়
অর্থ-বাণিজ্য: দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই