গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আনোয়ারুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
গতকাল বিকেলে ঢাকা যাওয়ার প্রাক্কালে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ছোট ভাইয়ের বাসা বিরামপুরে এই শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।
বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম বলেন, শুক্রবার,(১৩ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ছোট ভাইয়ের বাসা বিরামপুরে গিয়ে প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম। পরে সবাইকে সঙ্গে নিয়ে চার উপজেলার উন্নয়নে কাজ করার জন্য কুশল বিনিময় করেন তারা।
এ সময় দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, বিরামপুর জামায়াতের আমির, হাকিমপুর উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলামসহ জামায়াতে ইসলামীসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের ১৯৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোট ও পোস্টাল বিডি ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোটে জয়লাভ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।
সারাদেশ: রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
আন্তর্জাতিক: টাইম ম্যাগাজিনের আয়নায় আগামীর রূপরেখা